মোঃ মাসুম উদ্দিন //
খাগড়াছড়ির মানিকছড়িতে উদযাপন করা হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস,বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
৮ নভেম্বর রবিবার ৩ঘটিকার সময় মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে নানা শ্রোগানের মধ্য দিয়ে বিএনপির দলীয় অফিসে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার ও যুগ্ন সম্পাদক আবুল কাসেম (চেয়ারম্যান)।
এসময় দুর দুরান্ত থেকে আগত ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিবসের চেতনা আজও অনুপ্রেরণা যোগায়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমরা গণতন্ত্র পেয়েছি।