1. live@aponsangbad.online : aponsangbad.online aponsangbad.online : aponsangbad.online aponsangbad.online
  2. info@www.aponsangbad.online : আপন সংবাদ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর, ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র। ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে ঈদে তানজীন তিশার নতুন নাটক ‘কিসমত’ বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট আজ থেকে বাজারে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই, মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব এমএন আবছার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ। সভায় সঞ্চালনা করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মো. ওয়াহিদুর রহমান ওয়াসিম।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম প্রধান সহযোগী সংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির আদর্শে যুবসমাজকে সংগঠিত করা এবং তাদের শক্তিকে দেশ গঠন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে যুবদলের যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাকালে আবুল কাশেম সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আবুল কাশেম সভাপতি এবং সাইফুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় সংগঠনটি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, সাংগঠনিক কর্মসূচি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভূমিকা রেখেছে। ২০২৬ সালের ২৭ অক্টোবর সংগঠনটি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় তুলে ধরা হয়।

বক্তারা যুবসমাজকে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক চর্চা, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা যুবদল তাদের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট